অর্থপাচার রোধে অগ্রগতি, ঝুঁকি রয়ে গেছে: টিআইবি

0
127

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

অর্থপাচার রোধে কিছু অগ্রগতি হলেও এখনো বড় ঝুঁকি রয়ে গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংকিং খাতে সংস্কারের ফলে আগের মতো বড় আকারে জালিয়াতি ও পাচার সম্ভব হচ্ছে না। অনেক জড়িত ব্যক্তি আইনের মুখোমুখি হয়েছেন বা দেশ ছেড়েছেন। তবে আমদানি-রপ্তানি বাণিজ্যের চালান জালিয়াতি (মিস-ইনভয়েসিং) রোধে প্রয়োজনীয় সংস্কার হয়নি।

তিনি আরও বলেন, হুন্ডির মাধ্যমে প্রবাসীদের আয় পাচারের প্রবণতা অনেকটা কমেছে। কিন্তু আমদানি-রপ্তানির জালিয়াতির কারণে এখনো অর্থপাচারের সবচেয়ে বড় ঝুঁকি থেকে গেছে।

ড. ইফতেখারুজ্জামান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অর্থপাচার প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারণ টাকা একবার চলে গেলে তা ফেরত আনা প্রায় অসম্ভব।”

Previous articleদেশে এআই-চালিত পোর্টেবল আলট্রাসাউন্ড আনছে মার্কিন প্রতিষ্ঠান
Next articleডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here