গাজার শিশু হত্যাকে ঘিরে সিনেমা, আলোচনায় ভেনিস উৎসব

0
250

ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে গাজায় নিহত ৫ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’।

তিউনিসীয় পরিচালক কাউথার বেন হানিয়া নির্মিত এ সিনেমায় সমর্থন জানিয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও হোয়াকিন ফিনিক্স।

২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি হামলায় নিহত হয় রজব। মরদেহ উদ্ধারের আগে দীর্ঘ তিন ঘণ্টা ফোনে সাহায্য চেয়েছিল সে।

সিনেমাটি প্রদর্শনের সময় উৎসবস্থলে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ হয়। আয়োজকরা প্রকাশ্যে অবস্থান না নিলেও সিনেমাটি প্রতিযোগিতা বিভাগে দেখানোর অনুমতি দিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, উৎসবের শীর্ষ পুরস্কারের অন্যতম দাবিদার হতে পারে মর্মস্পর্শী এই কাজ।

Previous articleবৃষ্টিতে ভেসে গেল শেষ টি-টোয়েন্টি, সিরিজ বাংলাদেশের
Next articleহাইকোর্টে ব্যাংক একীভূতকরণ অধ্যাদেশ নিয়ে রুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here