চীনের সামরিক কুচকাওয়াজে পুতিন-কিম, বার্তা বৈশ্বিক শক্তির ভারসাম্যে

0
135

বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিশাল সামরিক কুচকাওয়াজ করেছে চীন। এতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং।

মোট ২৬ দেশের রাষ্ট্রপ্রধান এ আয়োজনে যোগ দিলেও পশ্চিমা দেশগুলোর নেতারা অনুষ্ঠান বর্জন করেছেন। ফলে এটি মূলত চীন, রাশিয়া ও গ্লোবাল সাউথের সংহতির প্রদর্শনীতে রূপ নিয়েছে।

প্যারেডে প্রদর্শিত হয়েছে হাইপারসনিক অস্ত্র, পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক মিসাইল ও অত্যাধুনিক যুদ্ধবিমান। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এ মিসাইলকে ‘গুয়াম কিলার’ বলে আখ্যায়িত করেছে।

বিশ্লেষকদের মতে, এই কুচকাওয়াজ ইতিহাস স্মরণের পাশাপাশি বৈশ্বিক শক্তির ভারসাম্যে চীনের প্রভাব বাড়ানোর স্পষ্ট বার্তা বহন করছে।

Previous articleআফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল
Next articleভিয়েতনামের বিপক্ষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here