নির্বাচন পর্যন্ত নানা বাধা আসবে: প্রধান উপদেষ্টা

0
225

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে না দিতে যারা চায়, তারা সব রকমভাবে বাধা দেবে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন—নির্বাচন বানচাল করতে নানা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হতে পারে। ইতোমধ্যেই কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও দেখা যাবে। তবে সরকারের লক্ষ্য ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

ড. ইউনূস বলেন, এবারের নির্বাচন অনন্য। এটি কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের ও রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের একটি সুযোগ।

তিনি আরও বলেন, নির্বাচন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। কেউ যেন বলতে না পারে যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি। যারা কখনো ভোট দিতে পারেননি, কিংবা অতীতে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন, তাদের জন্যও এই নির্বাচন আনন্দের অভিজ্ঞতা হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। অনেকে গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। গত বছরের মতো এবারও সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Previous articleশহীদ কাদরী: আধুনিক নাগরিক কবি
Next articleসংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইসলামী আন্দোলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here