বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলব

0
164

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর, চার সাবেক ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দুই সাবেক প্রধানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

সাবেক গভর্নররা হলেন— আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার। সাবেক ডেপুটি গভর্নরদের মধ্যে রয়েছেন এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী সায়েদুর রহমান এবং আবু ফারাহ মো. নাসের। এছাড়া, বিএফআইইউর সাবেক প্রধান হিসেবে নাম এসেছে আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও মো. মাসুদ বিশ্বাসের।

বিএফআইইউ সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি (KYC) নথি, লেনদেনের ইতিহাসসহ সব ধরনের প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “দুদক ও সিআইডির তদন্তে সহায়তার জন্যই এসব তথ্য চাওয়া হয়েছে।”

জানা গেছে, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংকিং খাতে যে ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তার পেছনে তৎকালীন গভর্নর ও ডেপুটি গভর্নরদের ভূমিকা ছিল বলে ধারণা তদন্ত সংস্থাগুলোর।

Previous articleপাকিস্তানের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি, প্রমাণ চাইলেন বিশ্লেষকরা
Next article৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here