এশিয়ান কাপে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা

0
137

নিজস্ব প্রতিবেদক

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাছাইপর্বে গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেভাগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে তারা।

বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে মায়ানমারকে ২-১ গোলে হারানোর পর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচের ফলাফলের অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২-২ গোলে ড্র করে তুর্কমেনিস্তান। ফলে বাংলাদেশ নিশ্চিত করে এশিয়ান কাপে খেলার টিকিট।

এর আগে গ্রুপ পর্বে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে শক্তির জানান দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে হারিয়ে দলটি নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করে।

তিন দলের পয়েন্ট সমান হলে হেড-টু-হেড বিবেচনায় এগিয়ে থাকায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন। তাই শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার বলেন, “এই অর্জন শুধু আমাদের নয়, পুরো দেশের। মেয়েরা মাঠে তাদের সেরাটা দিয়েছে। এখন আমাদের লক্ষ্য মূলপর্বে ভালো কিছু করা।”

এর আগে ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ দল এশিয়ান কাপে অংশ নিয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর আবারও বাংলাদেশ এশিয়ান কাপের মঞ্চে ফিরছে, তবে এবার নারী দলের হাত ধরে।

Previous article২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি বেড়েছে ৮.৫৮% | জুন মাসে কমেছে ৭.৫৩%
Next articleশেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here