0
124

মেসি হারেনি, হেরেছে মায়ামি: জ্লাতান ইব্রাহিমোভিচ

ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। সেই পরাজয়ের দায় আর্জেন্টাইন সুপারস্টারের কাঁধে চাপিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ তো বলেই ফেলেছেন—‘মেসির সময় শেষ’। তবে এসব সমালোচনার জবাবে মুখ খুলেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার সাফ বক্তব্য—“মেসি হারেনি, হেরেছে ইন্টার মায়ামি।”

“মেসিকে দোষ দেওয়া অবিচার”

ইতালিয়ান ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ফুটমার্কেটোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন,

“এই দলে নেই তারকার ছোঁয়া, নেই কাঠামো, নেই উচ্চ পর্যায়ের ফুটবল বোঝার সামর্থ্য। মেসিকে দোষ দেওয়া অবিচার!”

তিনি আরও বলেন,

“তুমি এই দলটাকে দেখেছ? মেসি খেলছে কতোগুলো মূর্তি নিয়ে! ওর পাশে কোনো সতীর্থ নেই। যদি সে প্যারিসে, ম্যানচেস্টারে বা কোনো বড় দলে খেলতো, তাহলে দেখতে পেতে আসল সিংহকে।”

“মেসি খেলছে ভালোবাসার কারণে”

মেসির প্রতি সমর্থন জানিয়ে ইব্রাহিমোভিচ বলেন,

“মেসি খেলছে শুধু ভালোবাসার কারণে। কারণ এখনও সে এমন কিছু করতে পারে, যা ৯৯ শতাংশ খেলোয়াড় পারে না। কিন্তু ওর পাশে এমন সব খেলোয়াড় আছে, যাদের দৌড়ানো দেখে মনে হয় যেন তারা সিমেন্টের বস্তা টেনে নিচ্ছে।”

“আসল দল পেলে আবার জ্বলে উঠবে”

জ্লাতানের বিশ্বাস, যোগ্য সঙ্গ পেলেই আবার জ্বলে উঠবেন মেসি।

“যেদিন সে খেলবে রোনালদো, এমবাপে, হালান্ড বা আমার মতো কারো সাথে, সেদিন কথা বলো! আজ সে যেন এক ভূত, যে একটা সার্কাসে খেলছে। কিন্তু সাবধান! যদি তুমি ওকে একটা আসল দল দাও, ও আবার স্টেডিয়াম জ্বালিয়ে দেবে।”

সামনে মেসির লক্ষ্য

পিএসজির বিপক্ষে হারের পর ইন্টার মায়ামিকে ঘুরে দাঁড়াতে হবে এমএলএস মৌসুমের জন্য। অন্যদিকে মেসির চোখ এখন ভবিষ্যতের দিকে। জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুতি নিচ্ছেন তিনি, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। তার ভক্তদের এখন অপেক্ষা—মেসি আবার কবে নিজের রাজকীয় ছন্দে ফিরবেন।

Previous articleএনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকার হস্তক্ষেপ করছে না: অর্থ উপদেষ্টা
Next articleজাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here