জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ’র পদত্যাগ

0
334

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের বোর্ড সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মীর স্নিগ্ধ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধ’র যমজ ভাই। মীর মুগ্ধ গণঅভ্যুত্থান চলাকালে খাবার পানি ও বিস্কুট বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠন শেষে, একই বছরের ২১ অক্টোবর মীর স্নিগ্ধকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মূলত ছাত্র-জনতার এই গণ-আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত হয়।

Previous articleবাংলাদেশ সফরে এলেন মিস ইউনিভার্স আমেরিকাস ‘তাতিয়ানা কালমেল’
Next articleশেয়ারবাজারে ধস: কাফনের কাপড় পরে বিনিয়োগকারীদের অভিনব প্রতিবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here