স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

0
125

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালে যান।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কেবিনে আছেন। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া নিয়মিত কিছু মেডিকেল টেস্ট করাবেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস ও ফুসফুস–সংক্রান্ত জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। সর্বশেষ তিনি ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে একদিন ভর্তি ছিলেন।

Previous articleসার্ক–বিমসটেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ড. ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রীর
Next articleবাণিজ্য–বিনিয়োগে সহযোগিতা জোরদারে বাংলাদেশ–ভুটানের অঙ্গীকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here