যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে ১৫–১৬ শতাংশ করার পথে চুক্তিজ্বালানি ও কৃষিখাতকে ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু

0
154

দীর্ঘদিনের অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে বর্তমানে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কহার কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

ভারতের একটি সংবাদমাধ্যম তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, চুক্তিটি মূলত জ্বালানি ও কৃষিখাতকে কেন্দ্র করে হবে। আলোচনার অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে আনতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

তবে এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় বাণিজ্যের পাশাপাশি জ্বালানিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

ট্রাম্প দাবি করেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ সীমিত রাখবে। অন্যদিকে মোদি ফোনালাপের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার অংশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্র থেকে জেনেটিক্যালি পরিবর্তিত নয় এমন ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়াতে পারে। একই সঙ্গে চুক্তিতে নির্দিষ্ট সময় পর শুল্কহার ও বাজারে প্রবেশাধিকারের পুনর্মূল্যায়ন ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, বহু প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্ত ঘোষণা আসন্ন আসিয়ান সম্মেলনে দেওয়া হতে পারে।

সূত্র: রয়টার্স

📷 ফাইল ছবি: রয়টার্স

Previous articleনির্বাচনের পর সরকার আসলে আলোচনা করবে আইএমএফ: গভর্নর আহসান এইচ মনসুরপরবর্তী কিস্তি ছাড়ে কোনো আর্থিক চাপ নেই, বললেন বাংলাদেশ ব্যাংক প্রধান
Next articleআফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়েদীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here