ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক: আঞ্চলিক সহযোগিতায় নতুন দৃষ্টিভঙ্গি

0
229

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামীকাল ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে অধ্যাপক ইউনূসের প্রথম বৈঠক মোদির সঙ্গে।

শফিকুল আলম জানান, আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয়েছে এবং তাঁরা কুশলাদি বিনিময় করেছেন। নৈশভোজ চলাকালে তাঁদের দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে উভয় নেতা বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Previous articleইউনূসের চীন সফর: বাংলাদেশ-ভারত সম্পর্ক ও কৌশলগত দিক পরিবর্তনের ইঙ্গিত
Next articleযুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here