চট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড লাইটনিংস-এর প্রতিষ্ঠাতা নোয়েল মেন্ডিস আর নেই

0
166

ষাটের দশকের চট্টগ্রামের বিখ্যাত ব্যান্ড লাইটনিংস-এর গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য নোয়েল গ্রেগরি মেন্ডিস সোমবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

১৯৬৭ সালে ফরিদ রশীদ, নিও মেন্ডিস, নোয়েল মেন্ডিস ও শাকিল লাইটনিংস ব্যান্ড গঠন করেন। ১৯৬৮ সালে ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় লাইটনিংস অংশ নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড আইওলাইটস, উইন্ডসাইট অফ কেয়ার ও র‍্যাম্বলিং স্টোনস-এর সঙ্গে।

নোয়েল মেন্ডিসের পরিবার বাংলাদেশের লজিস্টিকস, শিপিং ও পণ্য পরিবহণ খাতে পরিচিত। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় চট্টগ্রামের পাথরঘাটার হলি রোজারি ক্যাথেড্রালে।

Previous articleভিয়েতনামের বিপক্ষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে বাংলাদেশ
Next articleনূরের সুচিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশ, বিচার বিভাগীয় তদন্ত চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here