ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে

0
170

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফরের অংশ হিসেবে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকের জন্য বাংলাদেশ সরকারিভাবে অনুরোধ জানিয়েছে, এবং তা হওয়ার সম্ভাবনা যথেষ্ট। সরকারি বার্তা সংস্থা বাসস-ও সূত্রের বরাত দিয়ে বৈঠকটি নিশ্চিত করেছে।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ইউনূস ও মোদির বৈঠকের জন্য ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি পাঠিয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।

এটি হবে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথম সরাসরি বৈঠক, যদিও মোদি ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন এবং স্বাধীনতা দিবস উপলক্ষেও শুভেচ্ছা পাঠিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমান জানিয়েছেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষে বাংলাদেশ এর পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। এছাড়া, সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউনূসের বৈঠক এবং দুটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

৪ এপ্রিল ইউনূস ঢাকা ফিরবেন বলে জানা গেছে।

Previous articleট্রাম্প পুতিনের ওপর ‘অত্যন্ত ক্ষুব্ধ’
Next articleশেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here