মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল, খালাস শুরু

0
79

চট্টগ্রাম, শনিবার
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আসা একটি জাহাজ –এর বহির্নোঙরে পৌঁছেছে। সেখান থেকেই লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস শুরু হয়েছে।

জাহাজটি শুক্রবার গভীর রাতে বন্দরের বহির্নোঙরে আসে। শনিবার সকাল থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, জাহাজটির পানির নিচের অংশ (ড্রাফট) বেশি হওয়ায় এটি সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব হয়নি।

স্থানীয় শিপিং এজেন্টদের মতে, কিছু ডিজেল খালাস করে জাহাজের ড্রাফট কমানো হবে। এরপর রোববার দুপুর নাগাদ পতেঙ্গা ডলফিন জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে।

জানা গেছে, পুরো কার্গো খালাসে প্রায় দুই দিন সময় লাগতে পারে। আগামী ৭ এপ্রিল জাহাজটি বন্দর ত্যাগ করতে পারে।

এর আগে সিঙ্গাপুর থেকে ২৮ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজও একই বন্দরে পৌঁছেছে এবং সেটি ইতোমধ্যে জেটিতে ভেড়িয়ে খালাস কার্যক্রম চলছে।

Previous articleদেশে প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন
Next articleকম দামে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here