সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ উপদেষ্টা পরিষদের

0
68

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন আয়োজনকে ‘ঐতিহাসিক’ ও ‘মহা সাফল্য’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সহিংসতা অতীতের তুলনায় কম হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

Previous articleনাহিদ ইসলামের বাসায় গিয়ে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Next articleরমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here