চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর এজেন্ট ব্যাংকিং আউটলেট। বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
ইবিএল বারইয়ারহাট এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী আবু সাঈদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবিএল এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট চট্টগ্রাম জোনের এরিয়া হেড হোসেইন মারুফ ইমতিয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন ইবিএল মিরসরাই শাখার রিলেশনশিপ ম্যানেজার মঈনুল হোসেন টিপু।
উদ্বোধন শেষে দোয়া মাহফিলে অংশ নেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



















































