“শান্তিরক্ষায় বাংলাদেশি নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার”

0
166

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টায় নারীদের ভূমিকা অপরিহার্য এবং বাংলাদেশ এই প্রচেষ্টায় আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগে প্রস্তুত। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নেতৃত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

জাতিসংঘ প্রতিনিধি জ্যাঁ-পিয়ের লাক্রোয়া নারীদের শান্তিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও প্রশংসা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকটসহ মিয়ানমারের চলমান অস্থিরতা নিয়ে আলোচনাও হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

Previous articleএনসিপির সাধারণ সভায় আলোচনার কেন্দ্রবিন্দু নেতাদের বিরুদ্ধে অভিযোগ
Next articleপ্রার্থীদের হলফনামা তদন্তসহ ইসির কাছে ৯ দাবি এনসিপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here