ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

0
130

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে হেরেছে লিটন দাসের দল। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ১৬ ও ১৪ রানে হারের পর শেষ ম্যাচেও জয় পেল না টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এক বছরের ব্যবধানে সেই হারেই মিষ্টি প্রতিশোধ নিল ক্যারিবীয়রা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ব্যাটে আসে ৬২ বলে ৮৯ রান—যা তার ক্যারিয়ারের সেরা ইনিংস। সাইফ হাসান করেন ২৩ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের পেসার রোমারিও শেফার্ড নিয়েছেন হ্যাটট্রিক, ৩৬ রানে ৩ উইকেট।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায়। রোস্টন চেজ ২৯ বলে ৫০ ও আকিল আগস্তে ২৫ বলে ৫০ রান করেন। বাংলাদেশের রিশাদ হোসেন ৪৩ রানে নেন ৩ উইকেট।

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৫ উইকেটে।
সিরিজ ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৩–০ বাংলাদেশ।

Previous article‘সমস্যাগুলো সমাধান করুন, যাতে সবাই নির্বাচনের দিকে যেতে পারি’ — সরকারকে ফখরুল
Next articleডিসেম্বরে নির্বাচনের তফসিল, ভোট রমজানের আগেই: ইসি আনোয়ারুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here