ফ্রান্স নয়, আলজেরিয়ার হয়ে খেলবেন জিদানের ছেলে

0
197

ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করবেন। শুক্রবার ফিফা থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তিনি আফ্রিকান দেশের জার্সিতে খেলতে পারবেন।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলার পরও জাতীয় দলের সুযোগ পাননি। বর্তমানে তিনি স্পেনের লা লিগা টু ক্লাব গ্রানাদায় খেলছেন। জিদানের চার ছেলের মধ্যে তিনি দ্বিতীয়। সবাই রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠেছেন।

আলজেরিয়ার গোলরক্ষক পজিশনে বিকল্প প্রয়োজন হওয়ায় লুকা তার জাতীয়তা পরিবর্তন করেছেন। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপে আলজেরিয়া শীর্ষে অবস্থান করছে এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার খুব কাছে রয়েছে।

Previous articleতিন মাসে বৈদেশিক ঋণ বেড়েছে ৭.৩৫ বিলিয়ন ডলার
Next articleকমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here