এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর সমর্থন করে, নিম্নকক্ষে নয়: নাহিদ ইসলাম

0
181

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাঁদের দল শুধু উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সমর্থন করে। তবে নিম্নকক্ষে এই পদ্ধতির বিরোধিতা করছে এনসিপি।

আজ শুক্রবার রাজধানীতে দলটির জাতীয় সমন্বয় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং জবাবদিহির জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাই। সেটিকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়।’

ইসলামী দলগুলোর যৌথ আন্দোলনের প্রসঙ্গে নাহিদ বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হচ্ছে, তাতে এনসিপি নেই। তিনি স্পষ্ট করেন, জামায়াতসহ কয়েকটি দল নিম্নকক্ষেও পিআর ব্যবস্থা চাইছে, কিন্তু এনসিপির অবস্থান তার বিপরীত।

ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল প্রসঙ্গে নাহিদ জানান, এই মুহূর্তে বড় দলগুলোর সঙ্গে জোট করার কোনো পরিকল্পনা নেই এনসিপির। তিনি বলেন, ‘আমরা স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এগোবো। জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। কোনো দল যদি মনে করে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে তারা একমত, তবে তারা আমাদের সঙ্গে আসতে পারে।’

সভায় দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির নেতারা অংশ নেন।

Previous articleফিফা র‍্যাঙ্কিং: শীর্ষ থেকে তিনে নেমে গেল আর্জেন্টিনা
Next articleকানাডার ভ্রমণ সতর্কতা: বাংলাদেশে উচ্চমাত্রার ঝুঁকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here