ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই

0
230

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা | বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিলিয়নিয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। খবর বিবিসির।

আরমানি আধুনিক ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর হাত ধরেই আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোশাক নতুন রূপ পায়।

শুরুতে ফ্যাশন হাউস দিয়ে যাত্রা শুরু করলেও ‘আরমানি’ ব্র্যান্ড পরে সঙ্গীত, ক্রীড়া ও বিলাসবহুল হোটেল ব্যবসায় সম্প্রসারিত হয়। প্রতিবছর প্রতিষ্ঠানটির আয় হতো ২ বিলিয়ন পাউন্ডেরও বেশি।

ব্র্যান্ডের এক বিবৃতিতে বলা হয়, “আরমানি শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। কোম্পানি ও ভবিষ্যৎ প্রকল্পগুলোতে নিজেকে নিবেদিত করেছিলেন তিনি। শেষ পর্যন্তও ছিলেন অদম্য।”

Previous articleডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি
Next articleমেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here