ভিয়েতনামের বিপক্ষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে বাংলাদেশ

0
146

এশিয়ান অনূর্ধ্ব–২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার ভিয়েতনামের ফু থো প্রদেশের ভিয়েত ত্রি স্টেডিয়ামে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে খেলবে লাল–সবুজের তরুণরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ এ পর্যন্ত ছয় আসরে মাত্র একটি জয় ও একটি ড্র পেয়েছে। তবে এবার দলে আছে সিনিয়র জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় ও চারজন প্রবাসী ফুটবলার। এক মাসের নিবিড় অনুশীলন এবং বাহরাইনে প্রস্তুতি ক্যাম্পও আত্মবিশ্বাস জুগিয়েছে শিবিরে।

তবে প্রথম ম্যাচেই সামনে বড় চ্যালেঞ্জ। সদ্য আসিয়ান অনূর্ধ্ব–২৩ শিরোপাজয়ী ভিয়েতনাম দলে আছে ছয়জন সিনিয়র জাতীয় দলের খেলোয়াড়। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা অনেক এগিয়ে।

তবুও বাংলাদেশ শিবিরে আশাবাদী সুর। অধিনায়ক শেখ মোরসালিন বললেন, ‘আমরা এক মাস ধরে শুধু এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। লক্ষ্য স্পষ্ট—জয়।’

আগামী বছর সৌদি আরবে বসবে মূল আসর। সেখানে খেলার জন্য বাংলাদেশকে প্রথম ম্যাচে অন্তত হার এড়াতে হবে।

Previous articleচীনের সামরিক কুচকাওয়াজে পুতিন-কিম, বার্তা বৈশ্বিক শক্তির ভারসাম্যে
Next articleচট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড লাইটনিংস-এর প্রতিষ্ঠাতা নোয়েল মেন্ডিস আর নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here