জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে রবিবার

0
201

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শুরু হয়। চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ এ তথ্য দেন।

তিনি বলেন, “আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। অনেক বিষয় নিয়ে আলোচনা বাকি আছে, তাই আজই শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”

তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনার ভিত্তিতেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Previous articleপাকিস্তানের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠন করবে বাংলাদেশ
Next articleনির্বাচনের জন্য এখনও সমান সুযোগ নেই: ইসিকে জামায়াত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here