ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা

0
192

আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে তার গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার ওয়াশিংটন পুরস্কারের পরিমাণ আগের আড়াই কোটি ডলার থেকে দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছে। কারাকাস এই ঘোষণাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে।

মার্কিন প্রশাসনের অভিযোগ, মাদুরো কোকেন পাচার চক্রের নেতৃত্ব দেন এবং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, “আজ বিচার বিভাগ ও পররাষ্ট্র দপ্তর নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক তথ্য দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করছে—এটি এক নতুন ইতিহাস।”

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, “আমরা আমাদের মাতৃভূমির সম্মান বিকিয়ে দেব না। এটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধামাচাপা দেওয়ার হাস্যকর প্রচেষ্টা।”

মার্কিন বিচার বিভাগ দাবি করেছে, মাদুরো ‘কার্টেল অব দ্য সান’ নামের মাদক চক্রের নেতৃত্ব দেন, যা গত দুই দশকে যুক্তরাষ্ট্রে লাখো টন কোকেন পাচার করেছে। ২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোসহ ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাস’ ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে।

Previous articleমধ্যমপন্থিতায় বিএনপির গ্রহণযোগ্যতা: মঈন খান
Next articleগাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ‘প্যালেস্টাইনের পেলে’ সুলেইমান আল-ওবেইদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here