তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য, তবে কিছু সাংবিধানিক বিষয়ে মতভেদ: আলী রীয়াজ

0
277

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, সরকারের মেয়াদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি।

সোমবার (২৬ মে) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছায়নি। তবে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা দেখিয়েছেন।”

ড. রীয়াজ আরও জানান, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য থাকলেও, কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এবং সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে মতভেদ রয়েছে।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান আলোচনা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এসব বিষয়ে শিগগিরই সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

Previous articleদুর্বল ৬ ব্যাংক একীভূত হয়ে আসছে সরকারের নিয়ন্ত্রণে
Next articleতুরস্ক সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ: সাম্প্রতিক সংঘাতে তুরস্কের সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here