জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহুর্তে রাজপথে ছিলাম: ডাঃ ফারজানা মাকসুদ

0
286

বাংলাদেশ মেডিকেল ষ্টাডিজ এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক, এনাটমী বিভাগ, (বিএমসি)’র ডাঃ ফারজানা মাকসুদকে ১৫ মে ২০২৫ এক অফিস আদেশে অনারী সেক্রেটারী, ইসি, বিএমএসআরআই এর মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম (অবঃ) চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহুর্তে রাজপথে ছিলাম, ছাত্র-সন্তানদের পাশে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম তার ফলাফল এভাবে পাবো বুঝতেই পারিনি বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ১৭ মে সকাল ১১ টায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর উদ্যোগে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বক্তব্য তুলে ধরেন।

ডাঃ ফারজানা মাকসুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহুর্তে রাজপথে ছিলাম, ছাত্র-সন্তানদের পাশে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম তার ফলাফল এভাবে পাবো বুঝতেই পারিনি।আমার অপরাধ আমি সত্য কথা অপকটে বলে থাকি। বাংলাদেশ মেডিকেল কলেজের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন তার ব্যক্তিগত আক্রোশে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বরখাস্ত করেছে। অথচ তিনি চেয়ারম্যান হয়ে বিভিন্ন সময় তৎকালীন আওয়ামী দোসরদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেন। এ বিষয়ে কথা বললেই তাদেরকে বরখাস্ত হতে হয়। আমার বরখাস্ত আদেশ প্রত্যাহারনা করা হলে কঠোর কর্মসূচির দিব।

তিনি আরো বলেন, আমি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী দোসরদের মুখোশ উন্মোচন করে দেবো,প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি বরাবর তাদের দুর্নীতি ও সজনপ্রীতির তথ্য তুলে স্মারক লিপি দেবো। আমার শরীর থেকে এখনও রক্তের দাগ শুখয়নি। যারা আমাকে বরখাস্ত করেছে তাদের কোন নৈতিক অধিকার নেই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। কলেজের চেয়ারম্যান আওয়ামী দোসর ড. আব্দুর রাজ্জাককে ভয় করিনি। এখন কাকে ভয় করবো। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের এদেশে থাকার কোন অধিকার নেই ,আমি বিশ্বাস করি যাদের সাথে রাজপথে ছিলাম তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি সুষ্ঠ বিচার চাই।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ,সকালের দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে উভয় পক্ষের মধ্যে একটা বিরাজমান অবস্থা দেখা যায়। পরবর্তী সময়ে অবস্থা স্বৈরাচারী দোসর সিন্ডিকেটরা পিছু হটতে থাকে। আমি স্পষ্ট বলতে চাই চাকুরিচ্যুত, সাময়িক বরখাস্থ, সেচ্ছাচারিতার করে আওয়ামি দোসর পুনর্বাসন ও স্বৈরাচারিতা প্রতিরোধ করবো প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ডাঃ ফারজানা মাকসুদ এর জন্য রাজপথে আন্দোলন করবো।

উল্লেখ্য, ডাঃ ফারজানা মাকসুদ ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের (বিএমসি) অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি MBBS। M.Phil (Anatomy) ডিগ্রি অর্জন করেছেন এবং ৩ ফেব্রুয়ারি ২০১০ সালে এই প্রতিষ্ঠানে যোগদান করেন। প্রতিষ্ঠান: মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা BMDC রেজিস্ট্রেশন নম্বর: A 45985 বাংলাদেশ গবেষণা ও প্রকাশনা:ডাঃ ফারজানা মাকসুদ ২০২৩ সালে ‘Conventional Frontal Air Sinus Imaging in Personal Identification among Adult Bangladeshi’ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

উক্ত ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো : মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার -সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও ভিকটিমদের মধ্য উপস্থিত ছিলেন ডাঃ রুকনুজ্জামান রুবেল, ডাঃমুর্তাজা যাকিউল আবরারসহ বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

Previous articleবিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে: হাসনাত
Next articleদারুল মাকান হাউজিং কোম্পানির,প্রতারণা, অর্থআত্মসাৎ, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here