ফ্যাসিস্ট সরকারের আমলে চাকুরীচ্যুত সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের সংবাদ সম্মেলন

0
271

ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন কারনে চাকুরীচ্যুত সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের চাকুরীতে পুনঃবহাল,পেনশন সুবিধা প্রদানসহ, বৃটিশ আইন সংস্করন প্রসংগে নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মোঃ হানজালা এই মন্তব্য করেন।

বুধবার ৭ এপ্রিল ঢাকা রিপোর্টার ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ফ্যাসিস্ট সরকারের আমলে চাকুরীচ্যুত সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের সংবাদ সম্মেলন প্রধান সমন্বয়ক মোঃ হানজোলা এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক মোঃ হানজালা বলেন ,আপনারা জানেন বিগত সরকারের আমলে দলীয় পছন্দ অপছন্দ সহ নিজ নিজ সংস্থার অভ্যন্তরীন ক্ষমতাসীন কর্মকর্তাদের নানাবিধ রোষানলে পেেড় ক্ষোভের কারনে বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীদেরকে চাকুরীচ্যুত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা “সহয়োদ্ধা” প্লাটফর্মে সেনা, নৌ এবং বিমান বাহিনীর কিছু সংখ্যক চাকুরীচ্যুত সদস্যগন পুনঃরায় একত্রিত হয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের নিজ নিজ বাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষন করছি যে, আমাদের সকলের ভুল ত্রুটি সাধারন ক্ষমা ঘোষনা করে চাকুরীতে পুনঃবহাল,পেনশন প্রদান করা হোক।

তিনি বলেন,বিগত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের নিজ নিজ বাহিনী প্রধানগনের বরাবর আবেদনের মাধ্যমে আমাদের দাবী দাওয়া তুলে ধরি এবং বিগত নয় মাস অপেক্ষা করে বেশ কয়েকবার আমাদের সকলের দাবী পুরনের বিষয়ে আকুতি জানালেও অদ্যবধি কোন সুরাহা করা হয় নাই, ইতিমধ্যে আমাদের মাননীয় কেয়ার টেকার সরকার বিগত সরকারের আমলে চাকুরীচ্যুত অনেক পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীদের আর্থিক সুবিধাসহ পদোন্নতি দিয়ে চাকুরীতে পুনঃবহাল করেছেন। আপনারা জানেন চাকুরীচ্যুত সদস্যগন অনেকেই বিভিন্ন রোষানলে পড়ে সত্য মিথ্যার সংমিশ্রনে সাজানো অভিযোগের মাধ্যমে চাকুরী হারিয়ে আজ পরিবার ও শিশু সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। অথচ সরকার আমাদের প্রশিক্ষন দিয়ে দেশের সেবায় নিয়োজিত করেছিল।

তিনি আরো বলেন,অদ্যকার প্রেস রিলিজের মাধ্যমে পুনরায় আমরা নিজ নিজ বাহিনী প্রধানের নিকট সবিনয়ে অনুরোধ করছি যে, আমাদের সকলকে সাধারন ক্ষমা ঘোষনা করে চাকুরীচ্যুত পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় পুনরায় দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে চাকুরীতে পুনঃবহাল/পেনশন সুবিধা প্রদান করা হোক। এতদালক্ষ্যে আমরা আমাদের নিজ নিজ বাহিনীর প্রতি পুনরায় আনুগত্য ও শ্রদ্ধা রেখেই আর্জি জানাচ্ছি যে, আগামী সাত কর্মদিবসের মধ্য আমাদের দাবী দাওয়া মেনে না নিলে আমরা পরিবার নিয়ে আমরন অনশনে বাধ্য হবো।

তিনি বলেন,একটি অপরাধ এর ক্ষেত্রে একটি সাজা প্রয়োজ্য, অথচ স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর পরেও আমাদের বৃটিশ আইনের মারপ্যাচে ফেলে চাকুরী থেকে বরখাস্তের পাশাপাশি আরও একটি সাজা হিসেবে অর্জিত গননাযোগ্য চাকুরীর পেনশন থেকেও বঞ্চিত করা হচ্ছে। তাই আমরা উক্ত কালো আইনি “ডিসমিজাল ফ্রম সার্ভিস” চাকুরী থেকে বহিষ্কার সাজার সাথে সাথে পেনশন থেকেও বঞ্চিত করার মত কালো আইনের সংশ্লিষ্ট রুলস/সেকশন/ধারা (Army Act 1952, Navy ord 1961, Air Force Act 1953 সংস্করণের জোর দাবি জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ হানজালা, উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনীর লেন্স কর্পোরাল ও সহকারি সংগঠন সমন্বয়ক জাহিদুজ্জামান মোবাইল
সাবেক পিও( পি সি জিএম) নৌ বাহিনী. সমন্বয়ক মোঃ আব্দুল হাকিম ,সাবেক সার্জেন্ট বিমান বাহিনী, সমন্বয়ক মোহাম্মদ আলী রেজা ,সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট উক্ত সংগঠনের সদস্য আনোয়ার হোসেন,সাবেক সেনাবাহিনীর সদস্য মাহতাব উদ্দিন ,সাবেক বিমান বাহিনীর সার্জেন্ট আলী রেজা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Previous articleভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ২৬ জন নিহত: সামরিক উত্তেজনায় উদ্বেগ বাড়ছে
Next articleবাংলাদেশ সফরে এলেন মিস ইউনিভার্স আমেরিকাস ‘তাতিয়ানা কালমেল’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here