৩ বাহিনীপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ

0
260

ঢাকা, ২০ মে ২০২৫ — দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন ।

বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয

এই বৈঠক দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার ও সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন।

Previous articleস্টারলিংক ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু
Next articleভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞা: বাংলাদেশ পাল্টা পদক্ষেপ নয়, আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here