হাসপাতালে এমবাপে, ক্লাব বিশ্বকাপে খেলা অনিশ্চিত

0
267

খেলা ডেস্ক | ১৮ জুন ২০২৫

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে গুরুতর গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু টেস্ট করা হবে এবং উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন এমবাপে। তবে গ্যাস্ট্রোএন্টেরাইটিস সাধারণত হঠাৎ করে বমি, পেট ব্যথা, ডায়রিয়া ও শরীরে পানিশূন্যতা সৃষ্টি করে থাকে। যদিও ক্লাবের পক্ষ থেকে তার বর্তমান অবস্থার বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে এই অসুস্থতা এমবাপের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিশেষ করে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অংশগ্রহণ এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচে এমবাপের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, ইনজুরি নয়, বরং শারীরিক দুর্বলতার কারণেই। এবার তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে সেই উদ্বেগ আরও বেড়েছে।

রিয়াল সমর্থকরা এখন তাকিয়ে আছেন চিকিৎসকদের সর্বশেষ আপডেটের দিকে। ক্লাব বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলে এমবাপে না থাকলে সেটা রিয়ালের জন্য বড় ধাক্কাই হবে।

Previous articleতিন মাসে বেসরকারি খাতে বিদেশি ঋণ বেড়েছে ৪৫৪ মিলিয়ন ডলার
Next articleরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী প্রায় সব দল: আলী রীয়াজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here