রিয়াল যুগের ইতি, মদ্রিচ যাচ্ছেন এসি মিলানে

0
178

মাদ্রিদ | জুন ২৫:
১৩ বছরের রাজত্বে ইতি টেনে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। ইতালির শীর্ষ ক্লাব এসি মিলানের সঙ্গে মৌখিকভাবে চুক্তিতে সম্মত হয়েছেন এই ক্রোয়াট মিডফিল্ডার। গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে

তার ভাষায়, “লুকা প্রথমেই জানতে চেয়েছিল—আমরা কি শিরোপার জন্য লড়াই করতে পারবো?” মিলানের জন্য তাকে একজন নেতাগেমচেঞ্জার হিসেবে দেখছেন তিনি।

রিয়াল মাদ্রিদের জার্সিতে মদ্রিচ জিতেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা, পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি
ইএসপিএনের তথ্য অনুযায়ী, ক্লাব বিশ্বকাপ শেষ হলেই এক বছরের চুক্তিতে মিলানে যোগ দেবেন তিনি, যার সঙ্গে অতিরিক্ত এক বছরের বর্ধিত চুক্তির সুযোগও থাকবে। বেতন ধরা হয়েছে প্রতি মৌসুমে ৪০ লাখ ডলার, সঙ্গে থাকছে পারফরম্যান্স ভিত্তিক বোনাস

এদিকে সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার সঙ্গেও চুক্তির পথে মিলান।

Previous articleসংসদের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াত
Next articleরাতের মধ্যেই সমাধান: আশাবাদী অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here