মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত: স্থানীয় সরকার উপদেষ্টা

0
197

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মালয়েশিয়া আগামী বছরগুলোতে বাংলাদেশ থেকে ‘বিপুল সংখ্যক’ কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের বেতন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

পোস্টে তিনি আরও জানান, মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হ

বৈঠকে দুটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অধীনে নতুন কর্মী পাঠানোর সুশৃঙ্খল রূপরেখা তৈরি করা।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Previous articleডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
Next articleসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here