ব্যাংক থেকে বিকাশ–নগদে টাকা পাঠানো যাবে এনপিএসবি প্ল্যাটফর্মে

0
1948

হাজারে খরচ দেড় টাকা, চালু ১ নভেম্বর থেকে

এখন থেকে ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে টাকা পাঠানো যাবে। বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এই সুবিধা চালু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে।

প্রতি হাজার টাকায় খরচ হবে ১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ জানিয়েছে, ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক টু এমএফএস ও ব্যাংক টু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লেনদেনের সুযোগ তৈরি করা হয়েছে।

চার্জ কাঠামো অনুযায়ী—

ব্যাংক থেকে এমএফএস: হাজারে ১.৫ টাকা

এমএফএস থেকে ব্যাংক: হাজারে ৮.৫ টাকা

ব্যাংক টু ব্যাংক: হাজারে ১.৫ টাকা

ব্যাংক টু পিএসপি: হাজারে ২ টাকা

এই চার্জ প্রেরক গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। প্রাপককে কোনো ফি দিতে হবে না।

Previous articleমানবাধিকার লঙ্ঘন যেন আর না ঘটে: অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ হাইকমিশনার ভলকার টুর্কের আহ্বান
Next articleবাংলাদেশকে গুঁড়িয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ, সুখবর পেলেন ওমরজাই–জাদরান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here