যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ৩৭% করার সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সিদ্ধান্ত চূড়ান্ত, এবং ট্রাম্প প্রশাসন এতে অটল। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষাই আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও জানান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করতেই এই শুল্ক আরোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বাণিজ্য উপদেষ্টা মনে করেন, “যুক্তরাষ্ট্র এখন নিজের শর্তে বিশ্ববাজারে অংশ নিতে প্রস্তুত। এটা কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশের অর্থনৈতিক অধিকার রক্ষার পদক্ষেপ।”
বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও, স্থগিত বা পর্যালোচনার কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি।




















































