চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে পাঁচটি ব্যাংকের শাখায় প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সোমবার (৪ মে) সকালে -এর আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের দাবি, ‘হেয়ারকাট’ প্রস্তাব বাতিল এবং তাদের জমাকৃত অর্থ স্বাভাবিকভাবে উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে টাকা তুলতে না পেরে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।
প্রথমে -এর শাখায় তালা ঝুলানো হয়। পরে পর্যায়ক্রমে , , এবং -এর আগ্রাবাদ শাখাগুলোতেও তালা দেওয়া হয়। এতে কয়েক ঘণ্টা ব্যাংকগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটে।
গ্রাহক সংগঠন সমগ্র বাংলাদেশ গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের নেতারা বলেন, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এলেও কোনো সমাধান পাননি। প্রয়োজনের সময় টাকা তুলতে না পারায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।
তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এটি ছিল প্রতীকী কর্মসূচি। পরে বিক্ষোভকারীরা চাবি দিয়ে গেলে শাখাগুলো পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করে।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।




















































