ঢাকায় আগামীকাল মঙ্গলবার (৫ মে) আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। থেকে আসা ১০ সদস্যের এ দলটি ৫ থেকে ৭ মে পর্যন্ত সফর করবে।
দলটির নেতৃত্ব দেবেন দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি । সফরের মূল উদ্দেশ্য হলো ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করা।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী -এর সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তি (Agreement on Reciprocal Trade – ART) বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বিনিয়োগের বাধা কমবে এবং নতুন বাণিজ্য সুযোগ সৃষ্টি হবে—যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে ১৩১টি এবং যুক্তরাষ্ট্রকে ৬টি শর্ত পূরণ করতে হবে। আসন্ন সফরে এসব বিষয়ই আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।




















































