ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটি

0
107

ঢাকা, ১২ এপ্রিল — -এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) -কে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ।

রোববার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত আসে। তবে বিষয়টি অস্বীকার করে ওমর ফারুক খাঁন বলেন, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজেই আগামী ৩১ মে পর্যন্ত ছুটি নিয়েছেন।

তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্যাংক খাতের চলমান সংস্কারের মধ্যে শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Previous articleছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
Next articleবিদ্যুতের দাম সমন্বয় পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here