ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেয়।






















































