বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই’র সভা

0
178

জানুয়ারি ২৬, ২০২৫; ঢাকা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার স্থিতিশীল রাখা, ডলারের যোগান স্বাভাবিক রাখাসহ অনিচ্ছাকৃত ঋণখেলাপীদের নীতিসহায়তা দেয়ার মাধ্যমে অর্থনীতিতে পূনর্বাসনের জন্য বাংলাদেশ ব্যাংককে বেশকিছু সুপারিশ জানিয়েছে এফবিসিসিআই।

পাশাপাশি, ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানাকে নীতিসহায়তা প্রদান, বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত ক্ষতি মোকাবেলায় উদ্যোক্তাদের সহায়তা প্রদান, সময়মত এক্সপোর্ট বিল পরিশোধ, এসএমই এবং কৃষি খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা সম্প্রসারণসহ দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরেন এফবিসিসিআই‘র প্রশাসক মোঃ হাফিজুর রহমান।

মতবিনিময় সভায়, স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে কাজ করছে। অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা আহ্বান করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এফবিসিসিআই‘র সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, সাবেক পরিচালক আব্দুল হক, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিজিএমইএ’র সাবেক সভাপতি এসএম ফজলুল হক, এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই’র সাধারণ পরিষদ সদস্য জাকির হোসেন নয়ন ও মোঃ জাকির হোসেন প্রমুখ।

Previous articleএকুশ ও আমরা
Next articleএলজিইডির নতুন প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here