ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

0
94

ঢাকা, ১২ এপ্রিল — ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়ে গড়িমসি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে ।

রোববার জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে নিয়মিতভাবে এসব নোট গ্রহণ করে সমমূল্যের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট বিনিময়ের জন্য ব্যাংকগুলোকে আলাদা কাউন্টার চালু করতে হবে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমানো এবং বাজারে সচল মুদ্রার মান বজায় রাখাই লক্ষ্য বলে জানা গেছে।

Previous articleজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ
Next articleইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here