ঢাকা, সোমবার
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে একই প্রতিষ্ঠানে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ।
জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এমএফএস অ্যাকাউন্টগুলো যেন গ্রাহকের নিজস্ব এনআইডি ও নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে খোলা হয়, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রী জানান, এ লক্ষ্যে এবং -এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিটিআরসি প্রয়োজনীয় হার্ডওয়্যার সংগ্রহ করলে মোবাইল নম্বর যাচাইকরণ কার্যক্রম শুরু হবে।
এমএফএসের মাধ্যমে প্রতারণা রোধে সরকার সতর্ক রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।
এ ছাড়া গ্রাহকদের সচেতনতা বাড়াতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ ও গণমাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।




















































