জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0
106

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার (১৮ জানুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল প্রসঙ্গ উঠে আসে। এ সময় চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শনের কথা জানান এবং কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় চীনের সমর্থনের কথা জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে শুভকামনা জানান।

Previous articleআমিরের জন্য সমান নিরাপত্তা প্রটোকল দাবি জামায়াতের
Next articleতারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here