বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার

0
113

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসাব করলে দেশের কার্যকর রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনার ফলে রিজার্ভে এই অবস্থান তৈরি হয়েছে।

Previous articleইংরেজি নববর্ষে দেশ-বিদেশের বাংলাদেশিসহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
Next articleরপ্তানিতে টানা পতন, ডিসেম্বরে কমল ১৪ শতাংশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here