নাসা গ্রুপের মালিককে সম্পদ বিক্রি করে বেতন দেওয়ার নির্দেশ

0
181

শ্রমিকদের বেতন না দিলে নাসা গ্রুপের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনি বলেন, ২১ সেপ্টেম্বরের মধ্যে মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে সম্পদ বিক্রির ব্যবস্থা করে শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা বা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তার স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

সভায় জানানো হয়, মালিকপক্ষের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে গুলশানে ব্যাংক ভবন, পূর্বাচলে একাধিক প্লট, জলসিঁড়ি এলাকায় শতকোটি টাকার মার্কেট, ঠাকুরগাঁওয়ে শত শত বিঘা জমি, দুবাইতে খেজুর বাগান ও রিসোর্টসহ বহু সম্পত্তি।

সভায় অর্থ, স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা, বিজিএমইএ সভাপতি, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Previous articleদোহায় হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির দ্বারপ্রান্তে কাতার
Next articleবদরুদ্দীন উমর: আপসহীনতার অমর সন্তান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here