প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

0
212


📍 ঢাকা | ২৬ জুন ২০২৫, বুধবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্বাচনপূর্ব সময়ে অন্তর্বর্তী সরকারের কর্মকৌশল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক এবং আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবেও এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকদের মত।

Previous articleরাতের মধ্যেই সমাধান: আশাবাদী অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান
Next articleবিপিসির ২০২৪–২৫ সালে ২,০৫০ কোটি টাকা মুনাফা, আগামী বছরে কমে দাঁড়াতে পারে ৬১৫ কোটিতে: সিপিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here