পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

0
283

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম অসাধারণ সূচনা এনে দেন।

দুই ওপেনারের শতরানের জুটিতে ১০.১ ওভারে দলীয় স্কোর ১০০ পেরিয়ে যায় এবং ১৪.৫ ওভারে পৌঁছে ১৫০ রানে। ইমন ৩৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় বিধ্বংসী ৬৬ রান করেন। তানজিদ ৩২ বলে ৪২ রান যোগ করেন, যেখানে ছিল দুটি করে চার ও ছক্কা।

মধ্য ও শেষ ওভারে আক্রমণাত্মক ব্যাটিং ধরে রাখতে না পারায় বাংলাদেশের স্কোর দুইশ ছাড়ায়নি। অধিনায়ক লিটন দাস ১৮ বলে ২২ এবং তাওহিদ হৃদয় সমান বল খেলে করেন ২৫ রান। শেষদিকে জাকের আলী ৯ বলে ১৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে হাসান আলী ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন। ২০ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে সংগ্রহ করে ১৯৬ রান। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৯৭ রান।

Previous articleবাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: বিডা চেয়ারম্যান
Next articleসরকারি চাকরিজীবীদের জন্য ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ প্রণোদনা, পাবেন জুলাই থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here