প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: সালাহউদ্দিন

0
218

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার দল প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না, বরং একটি সঠিক ও কার্যকর নির্বাচনী রোডম্যাপ চায়।

শনিবার (২৪ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “আমরা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এবং চাইও না। তবে তাকে ভুল বোঝানো হচ্ছে। আমরা কেবল একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের রোডম্যাপ চাই। পাশাপাশি, দেশের সেনাবাহিনীকে যেন কোনোভাবেই বিতর্কিত না করা হয় এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা একজন নির্মম হত্যাকারী। তিনি মাদরাসা ছাত্রদের হত্যা করেছেন, নিরীহ নারী-শিশুদের আকাশ থেকে গুলি করে হত্যা করেছেন। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া উচিত। এজন্য প্রয়োজন হলে আরও ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমরা ক্ষমতায় গেলে শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করব।”

সালাহউদ্দিন তার বক্তব্যে জানান, বিএনপি জনগণের ন্যায়বিচারের দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে কাজ করে যাবে।

Previous articleবাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মঈন খানের
Next articleডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, অবস্থানে অনড় প্রধান উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here