ডাঃ ফারজানা মাকসুদ রুনার সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
184

রবিবার ১৮ মে বিকেল পাঁচটায় – ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফারজানা মাকসুদ রুনাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন বক্তারা এই কথা বলেন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান হাবিব বলেন,একজন সংগ্রামী নারী চিকিৎসক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। তাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কায়দায় অন্যায় ভাবে বরখাস্ত করা ঠিক হয়নি, এখনো স্বৈরাচারের ফ্যাসিস্টরা এই সরকারকে পরিচালিত করছে, তাদের ইশারায় দেশ চলছে, তাহা না হলে সৈরাচার আন্দোলনে প্রথম সারির সমূহ যোদ্ধাকে বরখাস্ত করা হবে , এটা অত্যন্ত দৃষ্টিকটুর ,সরকারের প্রতি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ,ডাঃ ফারজানা মাকসুদ রুনার বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাঁকে পুনরায় স্বপদে বহাল করে কাজে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

উক্ত সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহবায়ক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রফেসর ড. শারমিন ইয়াসমিন, প্রফেসর ড. রেজাউর রহমান তালুকদার, বাংলাদেশ মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসকবৃন্দ।

Previous articleসৌদি এয়ারলাইন ফ্লাইনাস পুনরায় চালু করল ইরান থেকে হজ ফ্লাইট, দশকব্যাপী বিরতির অবসান
Next articleনগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠনের সিদ্ধান্ত সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here