হাসনাতের ওপর হামলা: ৪৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের

0
173

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলাটি দায়ের করেছেন খন্দকার আল আমিন। এতে ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, হামলার পরপরই দোষীদের শনাক্ত এবং আটক করতে পুলিশের একাধিক দল অভিযানে নামে।

এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Previous articleজাতীয়তাবাদ ও পারিবারিক মূল্যবোধে অনন্য জিয়া পরিবার
Next articleবাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here