৩৬ দিনব্যাপী আয়োজন ঘিরে ৩৬ সদস্যের গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটি

0
182

জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি স্মরণে ৩৬ সদস্যবিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, আর অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্বে থাকছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

এই কমিটিতে প্রায় সব মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি, সচিব, এবং তিন বাহিনীর প্রধানরা অন্তর্ভুক্ত আছেন।

কমিটি আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। কর্মসূচির শুরু হবে ১ জুলাই সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনার মাধ্যমে।

উল্লেখ্য, পুরো দেশব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও ঐক্যের আবহ ফিরিয়ে আনা।

Previous articleরান তাড়ার আরেকটি স্মরণীয় গল্প লিখে ভারতকে হারাল ইংল্যান্ড
Next article১৬ বছরে ‘প্রতারণামূলক’ বিনিয়োগের ফাঁদে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here