বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রাম ইকোনমিক জোন পরিদর্শন

0
127

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর অংশ হিসেবে প্রায় ৬০ জন বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধি সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এবং মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) পরিদর্শন করেছেন।

বিনিয়োগকারীরা দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান করপোরেশন পরিচালিত কেইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং শিল্পাঞ্চলে অবকাঠামো, সবুজ শিল্প উদ্যোগ, কর্মসংস্থান ও কর্মপরিবেশ সম্পর্কে তথ্য নেন। কেইপিজেডে বর্তমানে ৪৮টি কারখানায় ৩৫ হাজারের বেশি মানুষ কর্মরত। এ ছাড়া একটি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন সুবিধা এবং একটি নতুন ৬০০ শয্যার হাসপাতাল নির্মাণাধীন রয়েছে।

ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কি হাক সাং বিনিয়োগকারীদের জানান, বাংলাদেশে প্রশাসনিক জটিলতা বিনিয়োগের একটি চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক নীতিগত সংস্কার ও বিনিয়োগবান্ধব পদক্ষেপ পরিস্থিতি উন্নত করছে।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, সফরের উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বাস্তব শিল্প অবকাঠামো ও সম্ভাবনার সঙ্গে সরাসরি পরিচয় করানো।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, চার দিনব্যাপী এই সম্মেলনে ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও করপোরেট প্রতিনিধি অংশ নিচ্ছেন।

Previous articleদোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর: আইজিপির কড়া বার্তা, দ্রুত গ্রেপ্তার কার্যক্রম শুরু
Next articleবাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধে ট্রাম্পকে চিঠি দিয়েছেন মুহাম্মদ ইউনূস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here